ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিএনপির ৪০ নেতাকর্মী আটক, ৮ পুলিশ সদস্য আহত

ads

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম।মোহাম্মদ শামীম বলেন, ‘রমনা ও শাহবাগ থানা মিলে প্রায় ৪০ জনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অপরাধ প্রমাণিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে। কারা পুলিশের ওপর হামলা চালিয়েছে, তা যাচাই করা হচ্ছে। আর যাদের অপরাধ প্রমাণিত হবে, তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।


তিনি আরও বলেন, ‘পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন নিজেদের মতো করে।’


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশের শেষের দিকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।







































































































পূর্বপশ্চিমবিডি
ads
ads
ads

Our Facebook Page